শর্তাবলি
১. এটি সরকারি সেবা নয়
নাগরিক একটি অনানুষ্ঠানিক সহায়ক গাইড। বিআরটিএ বা সরকারের কোনো সংস্থার সাথে এর কোনো সম্পর্ক নেই, এবং এটি কোনো সরকারি সেবার বিকল্প নয়।
লাইসেন্স দেওয়া, না দেওয়া, ফি নির্ধারণ বা আবেদন গ্রহণ — সব সিদ্ধান্ত বিআরটিএ-র। আমরা শুধু প্রক্রিয়াটি বুঝতে সাহায্য করি।
২. তথ্যের নির্ভুলতা
ফি, ধাপ ও কাগজপত্রের তথ্য সরকারি গেজেট ও বিআরটিএ-র প্রকাশিত তালিকা থেকে নেওয়া, এবং প্রতিটির সাথে উৎস ও যাচাইয়ের তারিখ দেওয়া থাকে। তবু সরকারি নিয়ম যেকোনো সময় বদলাতে পারে।
আবেদনের আগে বিআরটিএ অফিস বা ১৬১০৭-এ মিলিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছি। ভুল তথ্যের কারণে কোনো ক্ষতি হলে আমরা দায়ী থাকব না।
৩. কাগজ যাচাই সহায়ক মাত্র
অ্যাপের স্ক্যানার আপনার কাগজপত্র মিলিয়ে দেখে সম্ভাব্য ভুল ধরিয়ে দেয়। এটি কোনো গ্যারান্টি নয় — অ্যাপ যা পড়তে পারেনি তা যাচাই হয়নি, এবং অ্যাপ “ঠিক আছে” বললেও বিআরটিএ আবেদন ফেরত দিতে পারে।
৪. সাবস্ক্রিপশন
প্রতিদিন ২.৭৮ টাকা + (ভ্যাট + সম্পূরক শুল্ক + সার্ভিস চার্জ), অটো-রিনিউয়ালসহ আপনার ব্যালেন্স থেকে কাটা হবে। শুধুমাত্র রবি ও সার্কেল গ্রাহকদের জন্য।
- যেকোনো সময় বাতিল করা যাবে — বাতিল করলে সাথে সাথেই কার্যকর হয় এবং আর কোনো চার্জ কাটা হয় না।
- ইতিমধ্যে কেটে নেওয়া টাকা ফেরতযোগ্য নয়।
৫. অ্যাপ ব্যবহার
অ্যাপটি ব্যক্তিগত ব্যবহারের জন্য। এর তথ্য বাণিজ্যিকভাবে পুনঃপ্রকাশ, বা অ্যাপটি পরিবর্তন করে বিতরণ করা যাবে না।
৬. পরিবর্তন
এই শর্তাবলি পরিবর্তন হলে এই পাতায় হালনাগাদ করা হবে। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে অ্যাপেও জানানো হবে।
সর্বশেষ হালনাগাদ: ০২/০৯/২০২৬